বাংলা ব্লগ দিবসের শুভ সূচনা করলেন ড. মুহম্মদ জাফর ইকবাল স্যার

আজ পহেলা ফেব্রুয়ারী ২০১০ সকালে শাবিপ্রবি-তে ড.মুহাম্মদ জাফর ইকবাল স্যার বাংলা ব্লগ দিবসের শুভ সূচনা আনুষ্ঠানিকভাবে ঘোষনা করেছেন। । এতে সিলেটের ব্লগাররা উপস্থিত ছিলেন । স্যার তাঁর বক্তব্যে বলেন, “ভাষার মাসে বাংলা ব্লগ দিবস সফল হোক । আন্তরজালে বাংলা ভাষা ছড়িয়ে পড়ুক ।”

বাংলা ব্লগ কমিউনিটি থেকে স্যারকে জানাই আন্তরিক ধন্যবাদ। বাংলা ব্লগ দিবস সফল হোক।

বাঙলা ব্লগ দিবস ২০১২ উদযাপনের বিষয়বস্তু ও প্রস্তাবিত কমিটি

বাঙলা ব্লগ দিবস ২০১২ উদযাপনের মূল বিষয়বস্তু এবঙ প্রস্তাবিত উদযাপন কমিটি।

উৎসর্গ: মাত্র এক কাপ লেবু চা, তা-ও অনেকক্ষণ পর।

বাঙলা ব্লগ দিবস- ২০১২ উদযাপন কেমন হবে, এ নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয় গত ২০ জানুয়ারি, শুক্রবার- বেলা চারটায়, ধানমন্ডির রবীন্দ্র-সরোবরে। আলোচনায় উপস্থিত ছিলেন অনেকেই, তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকজনের নাম উল্লেখ করতে গেলেই, পোস্টের পরিধি পাঠকের ধৈর্য্যরে বাঁধ ভাঙবে। তাই মূল আলোচনায় আলোকপাত করি।

আসছে পহেলা ফেব্রুয়ারি- বাঙলা ব্লগ দিবস। বাঙালি ব্লগারগণের জন্যে এই দিনটি একটি অনন্য সাধারণ দিন। দিনটিকে উদযাপনের জন্যে একটি সার্বিক পরিকল্পনা করা হয়েছে। সেগুলো নিচে আলোচনা করা হলো।
Continue reading

বাংলা ব্লগ দিবস ২০১২ এর সম্ভাব্য প্রতিবাদ্য

বাঙলা ব্লগ ২০১২ উদযাপনের প্রতিপাদ্য কী হবে; এ নিয়ে আলোচনার অনুরোধ রইলো।

বাঙলা ব্লগ িদবস ২০১২ উদযাপন িনয়ে অােলাচনা শুরু হলো। প্রােণর বারান্দার েরােদ ঝলমল করুক সবটুকু। সবার আলোচনায় ঋদ্ধ েহাক সবটুকু সম্ভাবনা।


বাংলা ব্লগ দিবস ২০১২ এর সম্ভাব্য প্রতিবাদ্য:

১। বাঙািলর আত্ম-পরিচয় উদঘাটনে বাঙলা ব্লগ
২। বাঙলা ভাষায় প্রযুক্তিচর্চা
৩। বাঙলা ব্লগের বিরুদ্ধে কর্পোরেট আগ্রাসন

এ িবষয়ে সবার মন্তব‍্য আশা করছি। নূতন প্রতিপাদ্য আসুক নূতন নূতন মন্তবে্য।

০৭ মাঘ, ১৪১৮

১ ফেব্রুয়ারি বাংলা ব্লগ দিবস: সাইবার যুদ্ধ থেকে রিসার্চ ফাউন্ডেশন

বিশ্বে যখন অনলাইনভিত্তিক সংঘবদ্ধতার জয়জয়কার, তখন বাংলাদেশের অনলাইন এক্টিভিস্টরাও বসে নেই। দেশ-বিদেশের আলোচিত ঘটনাগুলোতে বাংলা ব্লগার ও কমিউনিটি সাইট এক্টিভিস্টরা প্রায়ই নিজেদের অবস্থান গ্রহণ করছেন এবং সে অনুযায়ী জনমত গঠনে সরব হচ্ছেন।

যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে যে তরুণ সমাজ গত কয়েক বছর ধরে সোচ্চার, সেই উচ্চারণকে শাণিত করেছে এই ইন্টারনেট প্রজন্মই।

এই ধারাবাহিকতায় সম্প্রতি বাংলাদেশের জনপ্রিয় ব্লগ সাইট আমার ব্লগের তরুণরা তৈরি করেছে আমার ব্লগ রিসার্চ ফাউন্ডেশন। মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে গবেষণা কাজে তরুণদের সম্পৃক্ত করা এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস অনলাইনে সবার জন্য সহজলভ্য করাই আমার ব্লগ রিসার্চ ফাউন্ডেশনের উদ্দেশ্য।

রিসার্চ ফাউন্ডেশনের আনুষ্ঠানিক যাত্রা ও বাংলা ব্লগ দিবস উদযাপনের জন্য বাংলাদেশের ব্লগাররা এ উপলক্ষে ১ ফেব্রুয়ারি বাংলা ব্লগ দিবসে ঢাকায় একটি আলোচনা সভার আয়োজন করেন। ‘অনলাইনে যুদ্ধাপরাধের বিচারের বিরুদ্ধে প্রচারণা ও প্রতিরোধ’ শীর্ষক আলোচনা সভায় নতুন প্রজন্মের এই উদ্যোগ নিয়ে আলোচনা করেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি এবং যুদ্ধাপরাধীদের বিচারবিষয়ক নাগরিক কমিশনের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম রব্বানী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঢাকা সহায়ক মঞ্চের আহ্বায়ক লেখক সাংবাদিক শাহরিয়ার কবির, মুক্তিযুদ্ধে নির্যাতিত নারীদের প্রতিনিধি মুক্তিযোদ্ধা ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী ও গবেষক ফরিদা মজিদ। ব্লগার অধ্যাপিকা ফারজানা হাফসার মডারেশনে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আমার ব্লগ রিসার্চ ফাউন্ডেশনের উদ্যোক্তা গবেষক অমি রহমান পিয়াল।

অনুষ্ঠানে দুইটি বইয়েরও মোড়ক উন্মোচন করা হয়। এর মাঝে ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর প্রকাশিত দুষ্প্রাপ্য বই ‘বাংলাদেশ’ এবং ব্লগ দিবসের স্মারক ‘আমার চিঠি’ নামের দুইটি বইয়েরও মোড়ক উন্মোচন করা হয়। উল্লেখ্য এই বই দুটি একুশের বইমেলায় ‘আমার ব্লগ’-এর স্টলে পাওয়া যাচ্ছে।

Source: The Daily Kaler Khontho by Biplob Rahman.

বাংলা ব্লগ দিবসের অনুষ্ঠান থেকে ফিরে : যে যুদ্ধ লড়ে যাই আমরা সবাই


বিলিয়া সেন্টারের সামনের উঠোনটা, তার একতলা হলঘরকে ছায়া দেয়া সবুজ গম্ভীর গাছটা, সামনের ঝিম ধরানো ধানমন্ডির ফাঁকা ফাঁকা রাস্তাটা, সব কিছু ছুঁয়ে ছুঁয়ে যখন ভেতরে গিয়ে বসলাম, তখন অনুষ্ঠান শুরুর আর দেরী নেই মোটেও। ব্লগারদের ব্যস্ত ছুটোছুটি, দল বেঁধে কেউ বা চায়ের কাপে চুমুক দিচ্ছে, কেউ বা দূরে দাঁড়িয়ে মগ্ন নিজস্ব আড্ডায়; এসব কিছু মিলে মিশে এক আন্তরিক প্রশান্তির পরিবেশ।

আজকে এখানে বাংলা ব্লগ দিবসের উদযাপনের সঙ্গে যুক্ত হচ্ছে অনলাইন এক্টিভিজমের নতুন এক ধাপ। জন্মের জানান দিচ্ছে আমারব্লগ রিসার্চ ফাউন্ডেশন, মোড়ক উন্মোচিত হচ্ছে দুইটি বইয়ের, আর মাঠের মানুষের সঙ্গে নেটের মানুষদের যোগসূত্র তৈরী হচ্ছে এই বিকেলে। দিনটি তাই অন্যরকম মনে হয় কিছুটা।

আলোচনা শুরু হয় যখন অমি রহমান পিয়াল বর্ণনা করেন রাতের পর রাতের সেই সাইবার যুদ্ধের কথা, যেখানে একদিকে একাত্তরের পরাজিত শক্তির শ্বাপদছানারা, অন্যদিকে অসংখ্য অগুনতি ব্লগার। জানান, সেই যুদ্ধেরই পরিণত এক রূপ আমারব্লগ রিসার্চ ফাউন্ডেশন। উদ্দেশ্য তার সুস্পষ্ট, লক্ষ্যভেদী।

তোমাদের হাতে আমাদের মশাল,উঁচু রাখো প্রিয় তরুণরা : বিচারপতি মোহাম্মদ গোলাম রব্বানী

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি এবং যুদ্ধাপরাধীদের বিচার বিষয় নাগরিক কমিশন এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম রব্বানী। এই বৃদ্ধ বয়েসেও তিনি নিরন্তর সক্রিয়, তার তরুণ মন তাই আমাদের ঈর্ষার বস্তু। সাইবার এক্টিভিজম সম্পর্কেও এই প্রাজ্ঞ ব্যক্তিত্বের ধারনা অনেক।
তিনি বাংলা ব্লগ দিবসে আমারব্লগের এই আলোচনা অনুষ্ঠানটিকে দেখছেন সময়ের গুরুত্বপূর্ণ আয়োজন হিসেবে। আবেগাপ্লুত হয়ে
তিনি বললেন, তোমাদের মাঝে এসে আমার মনে হচ্ছে আরো যদি দশটা বছর বেশি বাঁচি, তাহলে এই বিচার আমি দেখে যেতে পারব । তোমাদের শানিত চোখ, ইস্পাত কঠিন শপথ আর এই গুছিয়ে তোলা আয়োজন দেখে আমার বিশ্বাস, যুদ্ধাপরাধীদের মুক্তি হবে না । আমরা আমাদের অসমাপ্ত কাজ শেষ করার জন্য এই প্রজন্মের তরুণদের উপর ভরসা রাখতে পারি, তারা কখনোই বিফল হবে না।
Continue reading

বাংলা ব্লগ দিবস ২০১১ এর অনুষ্ঠান

সুপ্রিয় ব্লগার,

অত্যন্ত আনন্দের সাথে আমরা জানাচ্ছি, ভাষার মাস ফেব্রুয়ারির প্রথম দিন অর্থ্যাৎ ১ ফেব্রুয়ারি “বাংলা ব্লগ দিবস” উদযাপন করার জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে । আপনারা ইতিমধ্যে জেনেছেন ২০১০ সালে ১ ফেব্রুয়ারিতে ড. মুহম্মদ জাফর ইকবাল আনুষ্ঠানিকভাবে কেক কেটে ব্লগ দিবসের সূচনা ঘোষণা করেন । ২০১১ সালের ১ ফেব্রুয়ারি “বাংলা ব্লগ দিবস” উদযাপনের লক্ষ্যে আমারব্লগ ডটকম বরাবরের মতো বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে ।

‘অনলাইনে যুদ্ধাপরাধের বিচারের বিরুদ্ধে প্রচারণা ও প্রতিরোধ’ শীর্ষক এ আলোচনা সভায় আলোচক হিসেবে থাকবেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি এবং যুদ্ধাপরাধীদের বিচার বিষয় নাগরিক কমিশন এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম রব্বানী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-ঢাকা সহায়ক মঞ্চের আহ্বায়ক লেখক সাংবাদিক শাহরিয়ার কবির, মুক্তিযুদ্ধ জাদুঘরের সম্মানিত ট্রাস্টি আক্কু চৌধুরী, মুক্তিযুদ্ধে নির্যাতিত নারীদের প্রতিনিধি ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী, গবেষক ফরিদা মজিদ । অনুষ্টানে মোড়ক উন্মোচন করা হবে বাংলা ব্লগ দিবস ২০১১ এর স্মারক “আমার চিঠি” এবং স্বাধীন বাংলাদেশের প্রথম বিজয় দিবসে (ডিসেম্বর ১৬,১৯৭২) প্রকাশিত সংকলন “বাংলাদেশ” এর । সেসাথে সেদিন আত্মপ্রকাশ করবে “আমারব্লগ রিসার্চ ফাউন্ডেশন” । এজন্য আমন্ত্রিত হয়েছেন মুক্তিযুদ্ধের পক্ষের প্রবল উত্তরসূরী নতুন প্রজন্মের লড়িয়েরা। আশা করছি বাংলা ব্লগিংয়ের মাইলফলক হতে যাওয়া এই অনুষ্ঠানে বন্ধু-বান্ধব নিয়ে হাজির হবেন ব্লগাররা । যে ব্লগেই লেখুন না কেনো, আপনি যদি ব্লগার হন, যদি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হন,যদি যুদ্ধাপরাধীদের বিচারে দৃঢ়প্রতিজ্ঞ হন, আমাদের অনুষ্ঠানে আপনি আমন্ত্রিত ।

অনুষ্ঠান সূচী :

১ ফেব্রুয়ারি ২০১১ মঙ্গলবার

স্থান : বিলিয়া মিলনায়তন

বাড়ি#২২, সড়ক#০৭, ধানমন্ডি আ/এ, ঢাকা-১২০৫

মোড়ক উন্মোচন : বিকাল ৫টা – ৫.১৫ মিনিট

আলোচনা : বিকাল ৫.২০ মিনিট

যেকোন প্রয়োজনে যোগাযোগ করুন:
মাহমুদুল হাসান রুবেল, অমি রহমান পিয়াল
মুঠোফোন : ০১৭১৩৪৫৪৩৯৮, ০১৬১৩৪৫৪৩৯৮।

১লা ফেব্রুয়ারি বাংলা ব্লগ দিবস পালিত

আজ ১লা ফেব্রুয়ারি বাংলাদেশ সহ বিশ্বের বেশ কয়েকটি দেশে বাংলা ব্লগ দিবস পালিত হয়েছে। বাংলা ব।লগ দিবসের শুভ সূচনা করেন দেশ বরেণ্য শিক্ষাবিদ স্যার ডাক্টর মুহাম্মদ জাফর ইকবাল। আজ সকালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব্ববিদ্যালয়ে সিলেটের ব্লগারদের উপস্থিতিতে কেক কেটে তিনি এই শুভ  সূচনা করেন।

এই সময় তিনি বলেন, “ভাষার মাসে বাংলা ব্লগ দিবস সফল হোক । আন্তরজালে বাংলা ভাষা ছড়িয়ে পড়ুক ।”

কেক কেটে বাংলা ব্লগ দিবসের শুভ সূচনা করছেন স্যার ডক্টর মুহাম্মদ জাফর ইকবাল।

এবারে বাংলা ব্লগ দিবসের শ্লোগান ছিল “লেখালেখির প্রাণ যোগাক বাংলা ব্লগ দিবস”।  যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও চীনেও বাংলা ব্লগ দিবস পালন হয়েছে ব্লগারদের সতফূর্ত আড্ডার মাধ্যমে। ঢাকায় বিকাল সাড়ে ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে বিপরিতে সোহরাওয়ার্দি উদ্যানে “বাংলা ব্লগ দিবস” উদযাপন করে বিভিন্ন বাংলা কমিউনিটি ব্লগের ব্লগাররা। দেশের বাহির থেকে প্রবাসী ব্লগার এবং ঢাকার বাহির থেকেও কয়েকজন ব্লগার এই আড্ডায় যুক্ত হন। এছাড়া প্রবাসী বাঙালিরা ফোনে সবার সাথে কুশল বিনিময় করেন। ব্লগারদে এই আড্ডা সরাসরি সম্প্রচার করা হয় ব্লগের মাধ্যমে।

ঢাকায় বাংলা ব্লগ দিবসে ব্লগারদের আড্ডার একাংশ

অনেক কষ্ট করে শুধু মাত্র সব ব্লগারদে সাথে নিজের অনুভূতি গুলো শেয়ার করার জন্য হুইল চেয়ারে করে এসেছিলেন তাঁরা…

লন্ডনে ব্লগারদের আড্ডা….

১ লা ফেব্রুয়ারি বাংলা ব্লগ দিবস :: “লেখালেখির প্রাণ যোগাক বাংলা ব্লগ”

লেখালেখির প্রাণ যোগাক বাংলা ব্লগ

। সাবাইকে বাংলা ব্লগ দিবসের শুভেচ্ছা ।


স্বাধীন ভাবে লেখালেখি করার জন্য  ব্লগ একটি উন্মুক্ত
স্থান।  ব্লগিং এর বর্তমান উৎকর্ষতার কারণে ব্লগকে এখন একটি অন্যতম মিডিয়া
হিসেবে গণ্য করা যায় ।

১.

বাংলা আমাদের মাতৃভাষা। আর এই ভাষা চর্চা ও বাংলা ভাষাকে আরো বেশি
সমৃদ্ধ করার ক্ষেত্রে ব্লগ সাইট গুলো অন্যতম মাধ্যম। বাংলা ব্লগিং এর
ইতিহাস খুব বেশি দীর্ঘ নয়। প্রায় ৫-৬ বছর ধরে ইন্টারনেটে বাংলায় ব্লগিংয়ের চলন।
বাংলায় ব্লগিং এখন সবার হাতের নাগালে এবং বাংলায় লেখালেখির উপায়
এখন আরো সহজতর। সামান্য চেষ্টায় যে কোন কেউ ইন্টারনেটে বাংলা লিখতে
পারেন। বাংলা ব্লগ এখন বিশ্বের সব বাংলা ভাষাভাষীদের অন্যতম মিলন কেন্দ্র
এবং স্বাধীন মতামত প্রদানের উন্মুক্ত স্থান।

বাংলা ব্লগ কে ঘিরে সবারই রয়েছে নানা রকম আশা আকাঙ্খা। আর সেই
আশা আকাঙ্খাগুলোতে একটি বিশেষ দিনে আরো বেশি আলোড়িত করে, আরো বেশি
উৎকর্ষমান সৃষ্টি করে এর প্রভাব ও প্রকাশকে জানান দেয়া দরকার। এর সাথে সব
বাংলা কমিউনিটি ব্লগ গুলোর মধ্যকার সমন্বয় সাধনের একটি বন্ধুত্বপূর্ণ
উপায়ও প্রয়োজন। আর সেই লক্ষ্যে “বাংলা ব্লগ দিবস” সাইটের মাধ্যমে সর্বজনীন
ব্লগারদের মতামত ও ভোটের মাধ্যমে প্রতি বছর ১ লা ফেব্রুয়ারি তথা ভাষা
মাসের প্রথম দিন “বাংলা ব্লগ দিবস” উদযাপনের এক যুগান্তকারী সিদ্ধান্ত
সর্বজনীনভাবে গৃহিত হয়েছে।
ফলে এটা প্রমাণ হয় যে, বাংলা ব্লগের সকল
অধিকার সাধারণ ব্লগারদের, কারোর একার সিদ্ধান্ত এখানে অকার্যকর।

২.

বাংলা ব্লগ দিবস উপলক্ষ্যে করণীয় হিসেবে ব্লগারদের কাছ থেকে  যে সব
সাধারণ প্রস্তাবনা এসেছে সেগুলো হচ্ছে:

·       ১লা ফেব্রুয়ারি “বাংলা ব্লগ দিবস” উপলক্ষ্যে বাংলা কমিউনিটি ব্লগ
সাইট গুলোর পক্ষ  নিজ নিজ উদ্যোগে বিশেষ পোস্ট প্রদান করা ।

·       ব্লগারদের মধ্যকার পারস্পরিক যোগাযোগ অন্য মাত্রায় নিয়ে যেতে
ব্লগার আড্ডার আয়োজনা করা ।
·       বাংলা ব্লগ দিবস উপলক্ষ্যে ব্লগে এবং আড্ডায় ব্লগ নিয়ে ও বাংলা
ব্লগ দিবস নিয়ে আলোচনা করা যেতে পারে।

·       বাংলা ব্লগিং এর প্রচার ও প্রসারের জন্য আরো কি কি কাজ করা যেতে
পারে সে বিষয়ে আলোচনা ।

·       সকল বাংলা কমিউনিটি ব্লগ ও ব্যক্তিগত ব্লগের সমন্বয়ে গড়ে ওঠা
বাংলা ব্লগিং কমিউনিটিকে কিভাবে আরো সংঘবদ্ধ করা যায় সে বিষয়ে আলোচনা ।

উক্ত প্রস্তাবনার সাথে আপনার সুচিন্তিত মতামত একান্ত কাম্য।

৩.
বাংলা ব্লগ দিবস উপলক্ষ্যে বিভিন্ন কমিউনিটি ব্লগ ও ব্যক্তিগত ব্লগসাইটের
ব্লগাররা আগামী ১লা ফেব্রুয়ারি, ২০১০ একুশে বইমেলায় “লিটল ম্যাগ চত্বর” তথা এখনকার “লেখক-পাঠক” চত্বর”-এ সন্ধ্যা ৬টায় মিলিত হতে যাচ্ছেন । সেখানে আপনার অংশগ্রহণ কাম্য । আপনি নিজে আসুন ।
ব্লগিংয়ে আগ্রহী আপনার বন্ধুদেরও আসতে উৎসাহিত করুন ।

১লা ফেব্রুয়ারি বাংলা ব্লগ দিবস সফল হোক।
“লেখালেখির প্রাণ যোগাক বাংলা ব্লগ”
ধন্যবাদান্তে

“বাংলাব্লগডে.কম”

ব্লগার হাসিবের ব্লগ দিবস নিয়ে মতামত পোস্টঃ গাজোয়ারি সংস্কৃতির ব্লগ দিবস

ব্লগ দিবস নিয়ে সর্বশেষ আপডেট পোস্ট পড়ুন হাসিব নীড়পাতা ব্লগ থেকে।

১.

বারো মাসে তেরো পার্বণ আয়োজনে বাঙালির সুখ্যাতি আছে আগেই । আগের যুগে এই পালা পার্বণগুলোর দিন কাল আচার ইত্যাদি ঠিক করতো মোল্লা-পুরুতের দল । কোথায় কবে চাঁদ, লগ্ন ইত্যাদি হলে কি করতে হবে সেটার বিধান করতেন তারা । এ মুহুর্তে পুরনো উদযাপনগুলোর মধ্যে নতুন বছরের হালখাতা ছাড়া ধর্ম থেকে নয় এরকম কোন দিন খুঁজতে ঐতিহাসিকদের দারস্থ হতে হবে ।

আধুনিক ইতিহাসে বাঙ্গালি নিজের জাতিস্বত্ত্বার অস্তিত্ব খুঁজে পাবার পর এই ধর্মভিত্তিক পার্বণগুলোর পাশাপাশি তাদের জন্য গুরুত্বপূর্ন কিছু ঐতিহাসিক দিনগুলোকে উদযাপন করতে শুরু করে । বায়ান্নোর ভাষা আন্দোলন সম্ভবত এই ক্যাটেগরিতে প্রথম দিকে পড়বে । এর ধারাবাহিকতায় বাঙালি ইতিহাসের হাত ধরে আরো কিছু দিনকে খুজে নেয় উদযাপনের জন্য । যেমন – স্বাধীনতা দিবস, বিজয় দিবস, বুদ্ধিজীবি দিবস ইত্যাদি । ঐতিহাসিকভাবে এইসব দিনগুলোর কোনকোনটির ইতিহাসে শোকের প্রলেপ থাকলেও কালের বিবর্তনে এগুলো এখন উৎসবের চেহারা নিয়েই হাজির হয় । একুশে ফেব্রুয়ারির জমায়েত ও সেগুলোর চেহারা চরিত্র দেখলেই এ বিষয়টা পরিস্কার হবে । এগুলোর পরে নব্বুই দশকে বাঙ্গালির পার্বণ সংস্কৃতিতে এনজিও সংস্কৃতির আমদানি হয় । বিভিন্ন আন্তর্জাতিক দিবসের প্রবেশ ঘটে সংস্কৃতিতে । দিবসগুলোতে ঘটা করে রেলি বের করে সেটার ছবি ভিডিও ইত্যাদি তুলে এদিক ওদিক থেকে ফান্ড যোগানেই মূল উদ্দেশ্য এদের । এই সংস্কৃতি এখনও বলবত আছে ।

২.

এই এনজিও সংস্কৃতির সাথে যাযাদির শফিক রেহমান চালু করেন ভালোবাসা দিবসের কনসেপ্ট । সাম্প্রতিক সময় চালু হওয়া এটাই সম্ভবত সবচেয়ে জনপ্রিয় পার্বণ । একসময়ের স্বৈরাচার বিরোধী শফিক রেহমানের এই উদ্যোগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৮৩/র স্বৈরাচার বিরোধী আন্দোলনের আত্মদান পুরো ঢেকে ফেলে ।

Continue reading

ফেব্রুয়ারীর প্রথম দিন বাংলাব্লগ দিবস

বাংলা ব্লগ পরিমন্ডলের অধিকাংশ ব্লগারের মতামতানুসারে ফেব্রুয়ারীর প্রথম দিন “বাংলাব্লগ দিবস” হিসেবে ঘোষনা করা হলো।