বাঙলা ব্লগ দিবস ২০১২ উদযাপনের বিষয়বস্তু ও প্রস্তাবিত কমিটি

বাঙলা ব্লগ দিবস ২০১২ উদযাপনের মূল বিষয়বস্তু এবঙ প্রস্তাবিত উদযাপন কমিটি।

উৎসর্গ: মাত্র এক কাপ লেবু চা, তা-ও অনেকক্ষণ পর।

বাঙলা ব্লগ দিবস- ২০১২ উদযাপন কেমন হবে, এ নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয় গত ২০ জানুয়ারি, শুক্রবার- বেলা চারটায়, ধানমন্ডির রবীন্দ্র-সরোবরে। আলোচনায় উপস্থিত ছিলেন অনেকেই, তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকজনের নাম উল্লেখ করতে গেলেই, পোস্টের পরিধি পাঠকের ধৈর্য্যরে বাঁধ ভাঙবে। তাই মূল আলোচনায় আলোকপাত করি।

আসছে পহেলা ফেব্রুয়ারি- বাঙলা ব্লগ দিবস। বাঙালি ব্লগারগণের জন্যে এই দিনটি একটি অনন্য সাধারণ দিন। দিনটিকে উদযাপনের জন্যে একটি সার্বিক পরিকল্পনা করা হয়েছে। সেগুলো নিচে আলোচনা করা হলো।

অনুষ্ঠানের তারিখ ও সময়

পহেলা ফেব্রুয়ারি, ২০১২; ১৯ মাঘ, ১৪১৮
সন্ধ্যা ০৬ ঘটিকায়

স্থান

বিলিয়া মিলনায়তন
বাড়ি নম্বর: ২২, সড়ক নম্বর: ০৭
ধানমন্ডি আবাসিক এলাকা
ঢাকা-১২০৫

বাঙলা ব্লগ দিবস- ২০১২ এর মূল প্রতিপাদ্য বিষয় (এ বিষয়ের উপরই মূল প্রবন্ধ পাঠ করা হবে)

বাঙালির আত্ম-পরিচয় উদঘাটনে বাঙলা ব্লগ

বাঙলা ব্লগ দিবস- ২০১২ এর স্লোগান

বাঙালির জয়ধ্বনি ঘোষিত হোক- বাঙালির সৃষ্টিতে, বাঙলা ব্লগে।

বাঙলা ব্লগ দিবস ২০১২ উদযাপনের জন্যে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয় আলোচনা থেকে। প্রস্তাবিত কমিটির সদস্যগণের নাম নিম্নরূপ-

১। উপদেষ্টা মন্ডলী

ক. আরিফ জেবতিক
খ. অমি রহমান পিয়াল
গ. সুশান্ত

২। আহবায়ক

দাদু ভাই

৩। শিল্প ও অলঙ্করণ বিষয়ক কমিটি

ক. ইফতেখার
খ. অরণ্য আনাম

৪। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে

মাহমুদুল হাসান রুবেল

৫। অতিথি ব্যবস্থাপনা কমিটি

ক. মৌচাকে ঢিল
খ. জুম্মন কসাই

৬। সাঙস্কৃতিক অনুষ্ঠান ও আপ্যায়ন বিষয়ক কমিটি

ক. শাহানাজ
খ. মাহমুদা পারভীন
গ. দন্ডিত পুরুষ

৭। দালিলিক ব্যবস্থাপনা

শনিবারের চিঠি

উদযাপন, আয়োজন, প্রস্তাবিত কমিটি সম্পর্কে সবার মতামত আশা করছি। পোস্ট সময়মতো হালনাগাদ করা হবে।

০৮ মাঘ, ১৪১৮

One Response to বাঙলা ব্লগ দিবস ২০১২ উদযাপনের বিষয়বস্তু ও প্রস্তাবিত কমিটি

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / পরিবর্তন )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / পরিবর্তন )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / পরিবর্তন )

Connecting to %s