![]()
উৎসাহ-উদ্দীপনা ও ব্লগারদের অংশগ্রহণের মধ্য দিয়ে পালিত হলো আরেকটি বাংলা ব্লগ দিবস। শীর্ষস্থানীয় বাংলা ব্লগসাইট ‘আমারব্লগ.কম’ বুধবার সন্ধ্যায় রাজধানীর ধানমণ্ডি বিলিয়া মিলনায়তনে তৃতীয়বারের মতো দিবসটি উদ্যাপন অনুষ্ঠানের আয়োজন করে।
![]()
উৎসাহ-উদ্দীপনা ও ব্লগারদের অংশগ্রহণের মধ্য দিয়ে পালিত হলো আরেকটি বাংলা ব্লগ দিবস। শীর্ষস্থানীয় বাংলা ব্লগসাইট ‘আমারব্লগ.কম’ বুধবার সন্ধ্যায় রাজধানীর ধানমণ্ডি বিলিয়া মিলনায়তনে তৃতীয়বারের মতো দিবসটি উদ্যাপন অনুষ্ঠানের আয়োজন করে।
Posted in খবর
http://www.justin.tv/widgets/live_embed_player.swfWatch live video from amarblog
আমাদের সুরগুলো বাংলায় ভাসে, আমাদের হৃদয়ের আকাশে ওড়ে বাংলার গাঙচিল, বাংলা ভাষায় ফোটে আমাদের চেতনার রক্তজবা। বুকের গহীনে লালন করি মহার্ঘ ব্রতচারী-“বিশ্বমানব হবি যদি শাশ্বত বাঙালি হ”।
Posted in খবর
বিশ্বে যখন অনলাইনভিত্তিক সংঘবদ্ধতার জয়জয়কার, তখন বাংলাদেশের অনলাইন এক্টিভিস্টরাও বসে নেই। দেশ-বিদেশের আলোচিত ঘটনাগুলোতে বাংলা ব্লগার ও কমিউনিটি সাইট এক্টিভিস্টরা প্রায়ই নিজেদের অবস্থান গ্রহণ করছেন এবং সে অনুযায়ী জনমত গঠনে সরব হচ্ছেন।
যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে যে তরুণ সমাজ গত কয়েক বছর ধরে সোচ্চার, সেই উচ্চারণকে শাণিত করেছে এই ইন্টারনেট প্রজন্মই।
এই ধারাবাহিকতায় সম্প্রতি বাংলাদেশের জনপ্রিয় ব্লগ সাইট আমার ব্লগের তরুণরা তৈরি করেছে আমার ব্লগ রিসার্চ ফাউন্ডেশন। মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে গবেষণা কাজে তরুণদের সম্পৃক্ত করা এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস অনলাইনে সবার জন্য সহজলভ্য করাই আমার ব্লগ রিসার্চ ফাউন্ডেশনের উদ্দেশ্য।
রিসার্চ ফাউন্ডেশনের আনুষ্ঠানিক যাত্রা ও বাংলা ব্লগ দিবস উদযাপনের জন্য বাংলাদেশের ব্লগাররা এ উপলক্ষে ১ ফেব্রুয়ারি বাংলা ব্লগ দিবসে ঢাকায় একটি আলোচনা সভার আয়োজন করেন। ‘অনলাইনে যুদ্ধাপরাধের বিচারের বিরুদ্ধে প্রচারণা ও প্রতিরোধ’ শীর্ষক আলোচনা সভায় নতুন প্রজন্মের এই উদ্যোগ নিয়ে আলোচনা করেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি এবং যুদ্ধাপরাধীদের বিচারবিষয়ক নাগরিক কমিশনের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম রব্বানী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঢাকা সহায়ক মঞ্চের আহ্বায়ক লেখক সাংবাদিক শাহরিয়ার কবির, মুক্তিযুদ্ধে নির্যাতিত নারীদের প্রতিনিধি মুক্তিযোদ্ধা ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী ও গবেষক ফরিদা মজিদ। ব্লগার অধ্যাপিকা ফারজানা হাফসার মডারেশনে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আমার ব্লগ রিসার্চ ফাউন্ডেশনের উদ্যোক্তা গবেষক অমি রহমান পিয়াল।
অনুষ্ঠানে দুইটি বইয়েরও মোড়ক উন্মোচন করা হয়। এর মাঝে ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর প্রকাশিত দুষ্প্রাপ্য বই ‘বাংলাদেশ’ এবং ব্লগ দিবসের স্মারক ‘আমার চিঠি’ নামের দুইটি বইয়েরও মোড়ক উন্মোচন করা হয়। উল্লেখ্য এই বই দুটি একুশের বইমেলায় ‘আমার ব্লগ’-এর স্টলে পাওয়া যাচ্ছে।
Posted in খবর

বিলিয়া সেন্টারের সামনের উঠোনটা, তার একতলা হলঘরকে ছায়া দেয়া সবুজ গম্ভীর গাছটা, সামনের ঝিম ধরানো ধানমন্ডির ফাঁকা ফাঁকা রাস্তাটা, সব কিছু ছুঁয়ে ছুঁয়ে যখন ভেতরে গিয়ে বসলাম, তখন অনুষ্ঠান শুরুর আর দেরী নেই মোটেও। ব্লগারদের ব্যস্ত ছুটোছুটি, দল বেঁধে কেউ বা চায়ের কাপে চুমুক দিচ্ছে, কেউ বা দূরে দাঁড়িয়ে মগ্ন নিজস্ব আড্ডায়; এসব কিছু মিলে মিশে এক আন্তরিক প্রশান্তির পরিবেশ।
আজকে এখানে বাংলা ব্লগ দিবসের উদযাপনের সঙ্গে যুক্ত হচ্ছে অনলাইন এক্টিভিজমের নতুন এক ধাপ। জন্মের জানান দিচ্ছে আমারব্লগ রিসার্চ ফাউন্ডেশন, মোড়ক উন্মোচিত হচ্ছে দুইটি বইয়ের, আর মাঠের মানুষের সঙ্গে নেটের মানুষদের যোগসূত্র তৈরী হচ্ছে এই বিকেলে। দিনটি তাই অন্যরকম মনে হয় কিছুটা।
আলোচনা শুরু হয় যখন অমি রহমান পিয়াল বর্ণনা করেন রাতের পর রাতের সেই সাইবার যুদ্ধের কথা, যেখানে একদিকে একাত্তরের পরাজিত শক্তির শ্বাপদছানারা, অন্যদিকে অসংখ্য অগুনতি ব্লগার। জানান, সেই যুদ্ধেরই পরিণত এক রূপ আমারব্লগ রিসার্চ ফাউন্ডেশন। উদ্দেশ্য তার সুস্পষ্ট, লক্ষ্যভেদী।
তোমাদের হাতে আমাদের মশাল,উঁচু রাখো প্রিয় তরুণরা : বিচারপতি মোহাম্মদ গোলাম রব্বানী
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি এবং যুদ্ধাপরাধীদের বিচার বিষয় নাগরিক কমিশন এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম রব্বানী। এই বৃদ্ধ বয়েসেও তিনি নিরন্তর সক্রিয়, তার তরুণ মন তাই আমাদের ঈর্ষার বস্তু। সাইবার এক্টিভিজম সম্পর্কেও এই প্রাজ্ঞ ব্যক্তিত্বের ধারনা অনেক।
তিনি বাংলা ব্লগ দিবসে আমারব্লগের এই আলোচনা অনুষ্ঠানটিকে দেখছেন সময়ের গুরুত্বপূর্ণ আয়োজন হিসেবে। আবেগাপ্লুত হয়ে
তিনি বললেন, তোমাদের মাঝে এসে আমার মনে হচ্ছে আরো যদি দশটা বছর বেশি বাঁচি, তাহলে এই বিচার আমি দেখে যেতে পারব । তোমাদের শানিত চোখ, ইস্পাত কঠিন শপথ আর এই গুছিয়ে তোলা আয়োজন দেখে আমার বিশ্বাস, যুদ্ধাপরাধীদের মুক্তি হবে না । আমরা আমাদের অসমাপ্ত কাজ শেষ করার জন্য এই প্রজন্মের তরুণদের উপর ভরসা রাখতে পারি, তারা কখনোই বিফল হবে না।
Continue reading
Posted in খবর
সুপ্রিয় ব্লগার,
অত্যন্ত আনন্দের সাথে আমরা জানাচ্ছি, ভাষার মাস ফেব্রুয়ারির প্রথম দিন অর্থ্যাৎ ১ ফেব্রুয়ারি “বাংলা ব্লগ দিবস” উদযাপন করার জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে । আপনারা ইতিমধ্যে জেনেছেন ২০১০ সালে ১ ফেব্রুয়ারিতে ড. মুহম্মদ জাফর ইকবাল আনুষ্ঠানিকভাবে কেক কেটে ব্লগ দিবসের সূচনা ঘোষণা করেন । ২০১১ সালের ১ ফেব্রুয়ারি “বাংলা ব্লগ দিবস” উদযাপনের লক্ষ্যে আমারব্লগ ডটকম বরাবরের মতো বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে ।
‘অনলাইনে যুদ্ধাপরাধের বিচারের বিরুদ্ধে প্রচারণা ও প্রতিরোধ’ শীর্ষক এ আলোচনা সভায় আলোচক হিসেবে থাকবেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি এবং যুদ্ধাপরাধীদের বিচার বিষয় নাগরিক কমিশন এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম রব্বানী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-ঢাকা সহায়ক মঞ্চের আহ্বায়ক লেখক সাংবাদিক শাহরিয়ার কবির, মুক্তিযুদ্ধ জাদুঘরের সম্মানিত ট্রাস্টি আক্কু চৌধুরী, মুক্তিযুদ্ধে নির্যাতিত নারীদের প্রতিনিধি ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী, গবেষক ফরিদা মজিদ । অনুষ্টানে মোড়ক উন্মোচন করা হবে বাংলা ব্লগ দিবস ২০১১ এর স্মারক “আমার চিঠি” এবং স্বাধীন বাংলাদেশের প্রথম বিজয় দিবসে (ডিসেম্বর ১৬,১৯৭২) প্রকাশিত সংকলন “বাংলাদেশ” এর । সেসাথে সেদিন আত্মপ্রকাশ করবে “আমারব্লগ রিসার্চ ফাউন্ডেশন” । এজন্য আমন্ত্রিত হয়েছেন মুক্তিযুদ্ধের পক্ষের প্রবল উত্তরসূরী নতুন প্রজন্মের লড়িয়েরা। আশা করছি বাংলা ব্লগিংয়ের মাইলফলক হতে যাওয়া এই অনুষ্ঠানে বন্ধু-বান্ধব নিয়ে হাজির হবেন ব্লগাররা । যে ব্লগেই লেখুন না কেনো, আপনি যদি ব্লগার হন, যদি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হন,যদি যুদ্ধাপরাধীদের বিচারে দৃঢ়প্রতিজ্ঞ হন, আমাদের অনুষ্ঠানে আপনি আমন্ত্রিত ।
অনুষ্ঠান সূচী :
১ ফেব্রুয়ারি ২০১১ মঙ্গলবার
স্থান : বিলিয়া মিলনায়তন
বাড়ি#২২, সড়ক#০৭, ধানমন্ডি আ/এ, ঢাকা-১২০৫
মোড়ক উন্মোচন : বিকাল ৫টা – ৫.১৫ মিনিট
আলোচনা : বিকাল ৫.২০ মিনিট
যেকোন প্রয়োজনে যোগাযোগ করুন:
মাহমুদুল হাসান রুবেল, অমি রহমান পিয়াল
মুঠোফোন : ০১৭১৩৪৫৪৩৯৮, ০১৬১৩৪৫৪৩৯৮।
Posted in খবর